AI-Powered Facebook, Google & TikTok Ads Client Hunting

About Course
আপনি Facebook, Google বা TikTok Ads চালাতে জানেন, কিন্তু ক্লায়েন্ট আসছে না? তাহলে এই কোর্সটা আপনার জন্য।
Ads এক্সপার্ট অনেকেই আছেন। কিন্তু যারা নিয়মিত ক্লায়েন্ট পান, তারা শুধু Ads ভালো চালান না, ক্লায়েন্ট খোঁজার একটা পরিষ্কার সিস্টেম ফলো করেন। এই কোর্সে আমি ঠিক সেই সিস্টেমটাই দেখিয়েছি: কোন Niche এ যাবেন, কাকে মেসেজ করবেন, কী লিখলে রিপ্লাই আসে, আর কীভাবে Audit ও Offer দিয়ে Deal Close করবেন।
কোর্সটা মোটামুটি ১২ ঘণ্টার ভিডিও ক্লাস নিয়ে সাজানো, চারটা ভাগে:
- ফ্রিল্যান্সিং মাইন্ডসেট ও ৩০ দিনের প্ল্যান: কেন ৯০% ফ্রিল্যান্সার শুরুতেই ছেড়ে দেয়, Niche এ কীভাবে Focus করবেন, আর প্রথম ৩০ দিন প্রতিদিন কী করবেন।
- Ads ক্লায়েন্ট হান্টিং (মূল অংশ): Google Ads ও PPC, Facebook ও Instagram Ads, TikTok Shop ও TikTok Ads, প্রতিটার জন্য আলাদা Formula। সাথে Niche, First Pitch, Audit, Offer, Lead Collector Extension আর Lead CRM।
- ক্লায়েন্ট আউটরিচ: প্রথম মেসেজ কত বড় হবে, Email নাকি WhatsApp আগে, CEO বা Decision Maker এর Contact কীভাবে খুঁজবেন, Email Spam এ যাওয়া কীভাবে ঠেকাবেন, ক্লায়েন্ট রিপ্লাই দিলে কী বলবেন, কোন ধনী দেশে কখন মেসেজ পাঠাবেন, আর নতুন অবস্থায় Portfolio ও Proof কীভাবে দেখাবেন।
- ক্লায়েন্ট অনবোর্ডিং ও রিটেনশন: Discovery Call থেকে Deal Close, Contract, Invoice ও Payment Collection, ক্লায়েন্টের সাথে Communication, Monthly Report, Upsell ও Cross-sell, আর One-time কাজ থেকে Monthly Retainer।
প্রতিটা ক্লাস রিয়েল উদাহরণ দিয়ে করা, যাতে ক্লাস দেখে সাথে সাথে নিজের কাজ শুরু করতে পারেন।
এই কোর্স যাদের জন্য নয়: যারা Ads এর বেসিক কিছুই জানেন না এবং শেখার ইচ্ছাও নেই, বা যারা কোনো কাজ না করে শুধু রেজাল্ট চান। ক্লায়েন্ট পাওয়া নির্ভর করে আপনার কাজের মান, নিয়মিত Outreach আর ধৈর্যের উপর। এই কোর্স আপনাকে পথ আর সিস্টেম দেবে, ফলাফলের নিশ্চয়তা নয়।

