AI Powered Graphics Design Client Hunting

About Course
আপনি Graphics Design বা UX/UI Design করেন, কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না? তাহলে এই কোর্সটা আপনার জন্য।
ডিজাইনার অনেক, কিন্তু যারা নিয়মিত ক্লায়েন্ট পান, তারা জানেন কীভাবে নিজের কাজ বিক্রি করতে হয়। বর্তমান সময়ে AI ব্যবহার করে কীভাবে Graphics ও UX Design Skill বিক্রি করবেন, সেটাই এই কোর্সের মূল কথা। এখানে আমি দেখিয়েছি Outreach Formula দিয়ে Logo ও Brand Style Design ক্লায়েন্ট হান্টিং, QVC ও DM Formula দিয়ে UX ও UI Design ক্লায়েন্ট হান্টিং, আর একজন ডিজাইনার হিসেবে ক্লায়েন্টের কোন Asset গুলো Audit করলে সে Impress হবে।
কোর্সটা চার ভাগে সাজানো:
- ফ্রিল্যান্সিং মাইন্ডসেট ও ৩০ দিনের প্ল্যান: কেন ৯০% ফ্রিল্যান্সার শুরুতেই ছেড়ে দেয়, Niche এ Focus, আর প্রথম ৩০ দিনের অ্যাকশন প্ল্যান।
- Graphics ও UX Design ক্লায়েন্ট হান্টিং (মূল অংশ): Logo ও Brand Style Design, UX ও UI Design, প্রথম মেসেজে কোন নিয়মগুলো মানবেন, সবচেয়ে ভালো Niche, ক্লায়েন্টের Asset Audit, আর এমন Offer যেটা ক্লায়েন্ট ফেলতে পারে না। সাথে Lead Collector Extension আর Lead CRM।
- ক্লায়েন্ট আউটরিচ: মেসেজ কত বড় হবে, Personalization, Email নাকি WhatsApp, Decision Maker এর Contact খোঁজা, Email Spam ঠেকানো, রিপ্লাই সামলানো, ধনী দেশ ও Best Time, Portfolio ও Proof।
- ক্লায়েন্ট অনবোর্ডিং ও রিটেনশন: Discovery Call থেকে Deal Close, Contract, Invoice ও Payment, Client Communication, Monthly Report, Upsell ও Retainer।
প্রতিটা ক্লাস রিয়েল উদাহরণ দিয়ে করা, যাতে ক্লাস দেখে সাথে সাথে নিজের কাজ শুরু করতে পারেন।
এই কোর্স যাদের জন্য নয়: যারা Design এর বেসিক জানেন না এবং শেখার ইচ্ছাও নেই, বা যারা কোনো কাজ না করে শুধু রেজাল্ট চান। ক্লায়েন্ট পাওয়া নির্ভর করে আপনার কাজের মান, নিয়মিত Outreach আর ধৈর্যের উপর। এই কোর্স আপনাকে পথ ও সিস্টেম দেবে, ফলাফলের নিশ্চয়তা নয়।

